সর্বভারতীয় গণিতের অন লাইন পরীক্ষায় রাজ্য থেকে তৃতীয় স্থান অধিকার করেছে বারুইপুর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র
দি নিউজ লায়ন; সর্বভারতীয় গণিতের অন লাইন পরীক্ষায়(iisma) দেশে ২১ তম স্থান ও রাজ্য থেকে তৃতীয় স্থান অধিকার করেছে বারুইপুর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সৌম্য পুরকাইত। এই কৃতিত্বে খুশি তাঁর পরিবার থেকে শুরু করে স্কুলের শিক্ষকরা। প্রধান শিক্ষক শুভ্রজিত সেনাপতি বলেন, নবম শ্রেণীর ফার্স্ট বয় সৌম্য। ও অঙ্কে অসাধারন। ওর এই সাফল্যে স্কুলের মাথা উঁচু হল।
কয়েকদিন পরেই ও প্রশংসাপত্র পাবে। বারুইপুরের উত্তর শাসন এলাকার বাসিন্দা সৌম্য। বরাবরই স্কুলে প্রথম স্থান অধিকার করে এসেছে। তাঁর বাবা সুজয় পুরকাইত ধোসা তিলপি হাই স্কুলের শিক্ষক। শনিবার সৌম্য জানায়,৭০ নম্বরের অংক পরিক্ষায় সে ৪৪ পেয়েছে। অনলাইনে সে ১৬ মে পরীক্ষা দিয়েছিল। ১ জুন তার ফলাফল নেটে জানা যায়।
এই পরীক্ষাতে ভারতের দিল্লি, গোয়ালিয়র, কলকাতা থেকে অনেকে অংশ নিয়েছিল। সৌম্য বলে, অনলাইনে এই পরীক্ষা নেওয়া হবে শুনে আবেদন করি। স্কুলের প্রধান শিক্ষক সাহায্য করেন। এরপরে এই সাফল্য। তাঁর বাবা সুজয় বাবু বলেন, অংকে বরাবরই খুব ভালো ছেলে। ও অংক নিয়েই ভবিষ্যতে গবেষণা করতে চায়। আর সৌম্যকে নিয়েই মাধ্যমিকে রাজ্যে ভালো ফলের আশায় দিন গুনছে স্কুলের শিক্ষকরা।

Post a Comment